নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুনে পুড়ানোর মামলার প্রধান আসামীসহ গ্ৰেফতার ২
বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
প্রেসব্রিফিং
আবু নাঈম রিপন । নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী শহরের লাইব্রেরি পট্টিতে লাইসেন্সকৃত দেশীয় মদের দোকানের কর্মচারী তানভীর আহমেদ রাব্বীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় মামলার এজাহারভুক্ত প্রধান আসামি জাহাঙ্গীর সরকার ও পিয়াসসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
২৪সেপ্টেম্বর রাত আনুমানিক ১টার দিকে নরসিংদী শহরের বানিয়াছল বালুরমাঠ এলাকার একটি তিনতলা ভবনের বেজমেন্টের গ্যারেজে থাকা মুরগির ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ এ তথ্য জানিয়েছে।
গ্রেফতারকৃত, জাহাঙ্গীর সরকার (৬০) মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। পুলিশ জানিয়েছে, তিনি নরসিংদী শহরের নিরালা আবাসিক হোটেলের মালিক।
বৃহস্পতিবার দুপুরে নরসিংদী মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে লাইব্রেরি পট্টির ওই ম,দের দোকানে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, দোকানের কর্মচারী তানভীর আহমেদ রাব্বীর শরীরে পে,ট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তিনি গুরুতর দগ্ধ হন।
এ ঘটনায় রাব্বীর মা মিনু বেগম বাদী হয়ে ২১ সেপ্টেম্বর রাতে নরসিংদী মডেল থানায় মা,মলা করেন। মা,মলায় জাহাঙ্গীর সরকার, তার ছেলে জাহিদ সরকার এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আ,সামি করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় দায়ের করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে—ঘটনার আগে জাহাঙ্গীর সরকার ওই দোকানে গিয়ে ১০ লিটার মদ বিনামূল্যে দাবি করেন। দোকানের কর্মচারীরা তা দিতে অস্বীকৃতি জানালে তিনি জোরপূর্বক মদ নিয়ে চলে যান। পরে একই দিন তার ছেলে জাহিদ সরকার সহযোগীদের নিয়ে দোকানে ফিরে এসে তানভীরের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
তবে এসব অভিযোগ তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে নরসিংদী মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক দল অভিযান শুরু করে। পুলিশ জানায়, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জাহিদ সরকারের এক সহযোগী কাজী তৌফিক আহমেদ পিয়াসকে শনাক্ত করা হয়।
পরে তাকে গ্রেফতার করা হয়।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর সরকারকে গ্রেফতার করা হয়। মামলার অপর প্রধান আসামি জাহিদ সরকারসহ অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
এদিকে, আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে ২৩ সেপ্টেম্বর নরসিংদী পৌরসভা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধনটি মিছিলে রূপ নেয়। একপর্যায়ে জাহাঙ্গীর সরকার পরিচালিত নিরালা আবাসিক হোটেলে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার জাহাঙ্গীর সরকারকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, অগ্নিদগ্ধ তানভীর আহমেদ রাব্বী বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে নরসিংদী জেলা পুলিশ।প্রশাসন সূত্রে জানা যায়, মামলার তদন্ত এবং বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
যোগফল ডেস্ক

আপনার মতামত লিখুন